‘ইসলামিক কালচারাল ফোরাম’ নামে নতুন একটি সংগঠন করা হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফোরামের ঘোষণা দেওয়া হয়। ফোরামের সেক্রেটারি জেনারেল নাজমুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ফোরামের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। ৬৪ জেলার ও ঢাকার ৪৯ থানা থেকে আগত উলামা-মাশায়েখরা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুসলমানদের ঈমানি চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে এই ফোরাম গঠিত হয়েছে। এই ফোরামের আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো, পরানুকরণ বাদ দিয়ে কৃষ্টি-কালচার, তাহযিব-তামাদ্দুন নিয়ে চলার মন মানসিকতা তৈরি করা। ইসলামী ঐতিহ্য ও মানবতার বিকাশে গবেষণাধর্মী এই প্রতিষ্ঠানটি চিন্তা-চেতনায় নিজস্ব ভাষা ও অনুষ্ঠানের প্রবর্তন করতে চায়।