আজ ১৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১ জমাদিউল আওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করবে। আজ সূর্যোদয় ৬টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: মুক্তা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে সিনিয়রদের কোনো পরামর্শ কাজে লাগতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। মন প্রফুল্ল থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিক চিন্তা-ভাবনায় সমৃদ্ধি আসতে পারে। সম্ভাব্যক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি অনুকূল থাকবে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। বন্ধুদের কারো সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুখ-অশান্তিতে ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আবেগ সংযত রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কারো সঙ্গে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।