রাজধানীর বাড্ডায় বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় র?্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রনি মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত রনি মিয়া মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মো. আমজাদ নামে র?্যাবের এক হাবিলদারও আহত হন। তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান জানান, শনিবার ভোর রাতে সাঁতারকুলের মগরদিয়া এলাকার স্যার উইলসন স্কুলের উলটা দিকে মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে  পালটা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে র্যাব ২টি ওয়ান শুটারগান, ২টি শটগান, ৯টি কার্তুজ ও ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।