শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ৬৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। গতকাল শনিবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এ সোনা উদ্ধার হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৪০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন ৬৪ কেজি। কারা এই সোনা এনেছে এবং কার কাছে এগুলো যাওয়ার কথা ছিল সে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।