জাপানের উত্তর-পশ্চিমের স্যাডো দ্বীপের কাছে একটি ভুতুড়ে নৌকা এসে ভিড়েছে। ঐ নৌকায় দু’টি মানুষের কাটা মাথা ও ৫ জন মানুষের দেহ পাওয়া গেছে। নৌকাটি কোথা থেকে এসেছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে উত্তর কোরিয়া থেকে এসেছে বলে ধারনা করা হচ্ছে। শুক্রবার নৌকাটি এসে ভিড়ে এবং গতকাল সেখানে যান উদ্ধারকর্মীরা। কাঠের তৈরি নৌকাটিতে গতকাল সকালে মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এতে জীবিত কেউ ছিল না। মাথা দু’টি ৫টি দেহের মধ্যে কারো না কী আলাদা কোনো মানুষের তা নিশ্চিত হওয়া যায়নি। -বিবিসি