প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

অপর আদেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানকে ৩০ ডিসেম্বর থেকে অবসর দেওয়া হয়েছে। তার চাকরির বয়স পূর্ণ হওয়ায় এই আদেশে দেওয়া হয়।

ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর তিনি ২০১৭ সালে সচিব পদে পদোন্নতি পান। এরপর তাকে সিনিয়র সচিব করা হয়। সবশেষ তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন।

আরও পড়ুন: ঢাকার রাস্তায় ‘মানব কুকুরে’র রহস্য উন্মোচন

ইত্তেফাক/জেডএইচ