সত্যি বলতে ইন্ডাস্ট্রিতে আরো ভালো কাজ হওয়া দরকার। ভালো গল্পের সিনেমা নির্মাণ হওয়া প্রয়োজন। সেইসঙ্গে দর্শকদেরও ভালো সিনেমা প্রেক্ষাগৃহে এসে দেখা দরকার। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাসটা বাড়াতে হবে আমাদের। সেইসঙ্গে সিনেমা হলের ভালো পরিবেশও দর্শকদের জন্য মালিকদের নিশ্চিত করতে হবে। তাহলে এই সঙ্কট কাটতে শুরু করবে। আমার ক্যারিয়ারে শিল্পী হিসেবে নিজস্ব সন্তুষ্টির জন্য আরো ভালো কিছু কাজ সামনে করার পরিকল্পনা রয়েছে। আর সবাই মিলেই তো কাজ করতে হবে। এটা আমাদের ইন্ডাস্ট্রি। তাই কাজ বাড়লে সব শিল্পী বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়বে। তখন দর্শকরাও ভালো সিনেমা প্রেক্ষাগৃহে উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে বছরজুড়ে চাঙ্গা থাক আমাদের ফিল্মের বাজার। এটাই আমার চাওয়া।
ইন্ডাস্ট্রিতে সিনেমা বাড়ানোর প্রসঙ্গে
চিত্রনায়িকা শবনম বুবলী