টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২টি বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান। এ সময় তিনি বলেন, লৌহজং নদীতে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিনো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।