রৌমারীতে শিমুল গাছ কাটার সময় চাপা পড়ে এরশাদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর কবরস্থান পাড়ায় সোরমান আলীর বাড়ির শিমুল গাছ কাটার সময় চাপা পড়ে তার মেয়ের জামাই এরশাদুল ইসলামের মৃত্যু হয়। এরশাদুল ইসলাম বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের মো. সহিদ আলীর ছেলে। বন্দবেড় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কাবিল উদ্দিন বলেন, শ্বশুর বাড়ির বড়ো শিমুল গাছ কাটার সময় গাছে চাপা পড়ে ঘটনাস্থলেই এরশাদুলের মৃত্যু হয়।