পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা সোয়া ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান ও লোক ইনচার্জ দুলাল চন্দ্র দাস জানান, কুলাউড়ার উদ্ধারকারী দল পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন মেরামত করে।