প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় ঋণ প্রদানের জন্য সম্প্রতি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ এবং দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের এসএসই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি