বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৮১ কোটি ৮৪ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জন

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পারভীন আক্তার।

সভায় জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে বিজিডিসিএল ২২৩১ কোটি ২৩ লাখ টাকা রাজস্ব আয় এবং ৮১ কোটি ৮৪ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে। কোম্পানি ডিএসএল, সিডিভ্যাট, আয়কর ও লভ্যাংশ বাবদ ১৪৬ কোটি ৯৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে। -প্রেস বিজ্ঞপ্তি