অ্যান্থনি মার্শাল ও মার্কাস রাশফোর্ডের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে শীর্ষে চারের কাছে উঠে এলো ম্যান ইউ। চতুর্থ স্থানে থাকা চেলসির সঙ্গে কোচ ওলে গুনা সোলসারের দলের এখন ব্যবধান কেবল এক পয়েন্টের।
বিপক্ষের মাঠে গত শনিবার রাতের খেলাটিতে ম্যান ইউ ২-০ গোলে জয়ী হয়। এ নিয়ে গত ছয় খেলায় ১৩ পয়েন্ট পেল সোলসারের দল। পয়েন্টগুলো তাদের পঞ্চম স্থানে তুলে আনে। অবশ্য গতকাল রাতের খেলার ফলাফলের ভিত্তিতে তাদের অবস্থান বদলে যেতে পারে।
মার্শাল গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দলের ৪-১ জয়েও জোড়া গোল করেছিলেন। অপরদিকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন র্যাশফোর্ড।
মৌসুম জুড়ে বারবার ছন্দ হারানো উলে গুনার সুলশারের দলের এবারের লিগে এটি তৃতীয় ‘অ্যাওয়ে’ জয়। ২০ ম্যাচে মোট আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা।
কোচ সোলসার আত্মবিশ্বাসী যে তার দল মৌসুম শেষে শীর্ষে চারেই খেলা শেষ করতে পারবে। যদিও মৌসুমজুড়ে দুর্দশায় থাকা ম্যান ইউ’র বিপক্ষের মাঠে এটি কেবল তৃতীয় জয়। ২০ খেলা শেষে দলটি এখন আট জয় ও সাত ড্রয়ের সুবাদে ৩১ পয়েন্ট পেয়েছে। তাদের চাইতে এক পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার যারা এদিন দুবার পিছিয়ে পড়েও ড্র করতে সক্ষম হয় নরউইচ সিটির সাথে। এক ম্যাচ কম খেলা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের পয়েন্টও তাদের সমান ৩০।
লিভারপুল সবার ওপরে আছে ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী লেস্টার সিটি ২০ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ১৯ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। চারে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৩২।