আগমী ৪ জানুয়ারি শনিবার অনুষ্ঠেয় জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিকী কাউন্সিল অধিবেশনের স্থান পরিবর্তন করা হয়েছে। এই কাউন্সিল অধিবেশন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইইবির পরিবর্তে ঐদিন সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত কাউন্সিলের স্থান পরিবর্তন করতে হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ০২-৫৮১৫৫৫৯০, ০১৭১২০-২৫১৩৭ ও ০১৭০-৫৫৪১৭১৯ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।