জাতীয় অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ঢাকা মহানগরী শাখা এবং জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা শনিবার প্রধান কার্যালয়, সেকশন-১, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহাত হোসেন। সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন অবৈতনিক সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা খালেদা খানম, সমিতির ২০২০-২০২১ সালের বাজেট এবং ২০১৮-২০১৯ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আবদুল বাসেত আকন। অনুষ্ঠানে সমিতির কার্যক্রমসহ সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেট ও অডিট রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, মতিউর রহমান লাল্টু, দৃষ্টি প্রতিবন্ধী সদস্য মো. নূরে আলম সিদ্দিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, ঢাকার উপপরিচালক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ। —প্রেস বিজ্ঞপ্তি