যৌনকর্মী এবং তাদের খদ্দেরদের আটক করে কথিত শিক্ষা কেন্দ্রগুলোয় পাঠানোর শাস্তি বাতিল করেছে চীন। এরকম অভিযোগে আটক যৌনকর্মী এবং তাদের খদ্দেরদের পুলিশ আটক করার পর সর্বোচ্চ দুই বছরের জন্য কথিত শিক্ষা কেন্দ্রে পাঠানো হতো। সেখানে তাদের জোরপূর্বক কাজ করতে হতো। বলা হয়, তাদের সেখানে খেলনা এবং বাসাবাড়ির জিনিসপত্র তৈরি করতে হয়। গতকাল ২৯ ডিসেম্বর থেকে এই শাস্তি ব্যবস্থার অবসান হয়েছে। যারা এখনো এসব বন্দিশিবিরে রয়েছেন, তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। তবে যৌন পেশা চীনে অবৈধই থাকছে। এই অপরাধে কেউ দ্লিত হলে ১৫ দিনের আটকাদেশ এবং ৫৪৬ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। -বিবিসি