ট্রাম্প পুনর্নির্বাচিত হলে হোয়াইট হাউজ ছাড়বেন ইভাংকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও কন্যা ইভাঙ্কা ট্রাম্প বলেছেন, তার বাবা দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি হোয়াইট হাউজ ছেড়ে দিতে পারেন। কারণ তার কাছে তার পরিবার ও সন্তান গুরুত্বপূর্ণ। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে এই কথা জানান ইভাংকা। খবর দ্য গার্ডিয়ানের

ইভাংকা ট্রাম্প বলেন, ‘আমার কাছে প্রথম অগ্রাধিকার তিন সন্তান ও তাদের সুখ-শান্তি। তাদের প্রয়োজনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই নমনীয় হবে।’ তিনি বলেন, ‘গত আড়াই বছরে আমরা অনেক কিছু করেছি, তবে আরো কাজ করার বাকি আছে।’ হোয়াইট হাউজে থাকার সুবাদে প্রায় সব রাজ্য সফর করেছেন উল্লেখ করে ইভাংকা বলেন, রাজনীতিতে তার খুব বেশি আগ্রহ নেই। তাই নির্বাচনে লড়াইয়েরও পরিকল্পনা নেই।