হোমনায় তিন মিষ্টি দোকানকে জরিমানা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে পৃথক দুটি মোবাইল কোর্ট হোমনায় তিন মিষ্টি দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট উপজেলার কাশিপুর বাজারে অভিযান চালিয়ে জহিরুল ইসলামের মিষ্টি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে। একই দিন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়ার নেতৃত্বে অপর একটি মোবাইল কোর্ট মনির হোসেনের মিষ্টি দোকানকে ৭ হাজার এবং হাজী মো.নূরে আলমকে ৫ হাজার টাকা জরিমানা করে।