শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবনে সপ্তাহব্যাপী সফল অভিযান সম্পন্ন করেছে। এ সময় সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় (রিজার্ভ ফরেস্ট) অনুপ্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে পিরোজপুর জেলার আট জেলেকে আটক করা হয়। এছাড়া মাছ ও কাঁকড়া ধরা কাজে ব্যবহূত একটি ফিশিং ট্রলার, আটটি নৌকা, দুটি জাল ও ১ হাজার ২৪৫টি আটন জব্দ করা হয়। স্মার্ট পেট্রোল টিমের দলপতি কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল হাসান জানান, গত ২৩ ডিসেম্বর হতে সোমবার ভোর পর্যন্ত সুন্দরবনে বিভিন্ন নদী-খালে অভিযান চলে। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।