নীলফামারী প্রতিনিধি
গত বছরের ৩০ ডিসেম্বর প্রশাসনের তত্ত্বাবধানে ব্যালট পেপারে সিল ও ভোট জালিয়াতির অভিযোগে প্রতিবাদ জানিয়ে নীলফামারীতে কালো পতাকা মিছিল বের করেছে বাম গণতান্ত্রিক জোট। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে কালিবাড়ী মোড় থেকে একটি মিছিল ব্যানার, কালো পতাকা ও কালো ব্যাচ পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট তুষার কান্তি রায়, সিপিবি সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, বাসস জেলা কমিটির সদস্য ইউনূস আলী প্রমুখ।