রাস্তাঘাট মেরামত করুন

বড়ো বন্যা হয়েছিল ২০১৭ সালে, যার ফলে কুড়িগ্রাম জেলার অধিকাংশ জায়গার রাস্তাঘাট দুর্দশাগ্রস্ত। ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়ক মণ্ডল গ্রামের ৮০-৯০ শতাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী। বন্যার পরপরই ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য বাজেট ঘোষণা করা হলেও ছিটেফোঁটাও কাজ হয়নি ঐ এলাকায়। সারা দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসে তখন এই এলাকার এই অবস্থা কাম্য নয়। পরিশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—অতিদ্রুত এখানকার রাস্তাঘাট মেরামত করে জনসাধারণের নিরাপদ, নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন নিশ্চিত করুন।

আবদুস সালাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর