চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। বাছাই কমিটি, রাজশাহী বিভাগের সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এ জেড এম নূরুল হক শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় রবিবার রাতে এবং সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সহকর্মীসহ শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২০তম ব্যাচের সদস্য এ জেড এম নূরুল হক ২০১৮ সালের ১১ আগস্ট জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন।