সৈয়দ মোয়াজ্জেম আলীর ইন্তেকালে জাতীয় পার্টি-জেপির শোক

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ মোয়াজ্জেম আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল সোমবার জেপির নেতৃদ্বয় এক যুক্ত শোকবার্তায় বলেন, সৈয়দ মোয়াজ্জেম আলী মাত্র সপ্তাহখানেক আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনার পদে পাঁচ বছর দায়িত্ব পালন করে ঢাকায় প্রত্যাবর্তন করেন, তার এই আকস্মিক ইন্তেকালে দেশ একজন মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক ব্যক্তিত্বকে হারাল। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জেপির উপ-পরিষদ কমিটির সমন্বয় সভা

গতকাল বিকালে রাজধানীর লালমাটিয়ায় জেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রিবার্ষিক কাউন্সিল-২০২০ উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপ-পরিষদ, খাদ্য উপ-পরিষদ, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ, অর্থ উপ-পরিষদ, গঠনতন্ত্র সংশোধনী উপ-পরিষদ, নির্বাচন কমিশন উপ-পরিষদ, শৃঙ্খলা উপ-পরিষদের সমন্বয় সভা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে জেপির নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী বলেন, আমরা দেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরূপে কাজ করব। আগামীতে গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন কায়েমের লক্ষ্যে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এতে আরো বক্তব্য রাখেন জেপির প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু ও এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল,  মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, আমিনুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজি আবুল হোসেন, প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, পরিবেশবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়া খান, যুগ্ম-প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম-ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন তালুকদার জুয়েল, যুগ্ম-শ্রমবিষয়ক সম্পাদক ওয়াকিল আহমেদ ওয়াকাল প্রমুখ।