সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (অপারেশন অ্যান্ড প্ল্যান) মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি সাক্ষাত্ করেছেন। গতকাল সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই দিনে তিনি নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরির নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার ঢাকায় আসেন।
‘মৃত্যুঞ্জয়ী-৭১’র উদ্বোধন
সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের বীর শহিদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ওয়াল ‘মৃত্যুঞ্জয়ী-‘৭১’ ও এর নামফলক গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সিওডি)’র মেইন গেট সংলগ্ন স্থানে উদ্বোধন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে এই ‘মৃত্যুঞ্জয়ী-‘৭১’ মেমোরিয়াল ওয়াল উদ্বোধন করেন। উল্লেখ্য, অসংখ্য বীর শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব।