মৃত্যুবার্ষিকী

কাজী ওয়াহিদুজ্জামান 

বিশিষ্ট সমাজসেবক, উন্নয়নকর্মী, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, ডায়াবেটিক সমিতি খুলনার সাবেক সভাপতি, এডাব খুলনা চ্যাপ্টারের সাবেক সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক-এর প্রয়াত নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াহিদুজ্জামান-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী  ছিল ৩০ ডিসেম্বর, সোমবার। তিনি মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রামে ২৫ জানুয়ারি ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। নগরীর নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়।