সুদানে নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে এক শিক্ষককে হত্যার দায়ে ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদ্ল দিয়েছে আদালত। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের আমলে বিক্ষোভে অংশ নেওয়ায় গত ফেব্রুয়ারিতে শিক্ষক আহমেদ আল খায়েরকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তাকে আটক কেন্দ্রে নিয়ে নির্যাতন করা হয় যাতে তিনি মারা যান। এই প্রথম সরকার বিরোধী আন্দোলনকারীদের নির্যাতনের কারণে কাউকে শাস্তি দেওয়া হলো। গত এপ্রিলে ওমর আল বশির পদত্যাগে বাধ্য হন। -বিবিসি