সুইডেনের জলবায়ু আন্দোলন কর্মী কিশোরী গ্রেটা থানবার্গ বলেছেন, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাইনি। গতকাল বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে এর কারণ হিসেবে থানবার্গ বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মাথা ব্যথা নেই। তিনি যেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের কথা শোনেন না, সেখানে আমার তো কথা তাকে কিছু বলার প্রয়োজন নেই। তাই তার সঙ্গে কথা বলে সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। -রয়টার্স