হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো জানিয়েছেন, আগামী সপ্তাহেই চীনের সঙ্গে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি হতে পারে। গতকাল উপদেষ্টা নাভারো বলেন, চুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে প্রেসিডেন্ট ট্রাম্প অথবা মার্কিন বাণিজ্য প্রতিনিধির মাধ্যমে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে পিটার নাভারো চীনের ভাইস প্রিমিয়ার লিউ হের চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে বলেন, এটি নিশ্চিত হয়নি। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র আমন্ত্রণ জানিয়েছে এবং চীন সেই আমন্ত্রণ গ্রহণ করেছে। -রয়টার্স