সুইডেনের জলবায়ু আন্দোলন কর্মী কিশোরী গ্রেটা থানবার্গ বলেছেন, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাইনি।
গতকাল বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে এর কারণ হিসেবে থানবার্গ বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মাথা ব্যথা নেই। তিনি যেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের কথা শোনেন না, সেখানে আমার তো কথা তাকে কিছু বলার প্রয়োজন নেই। তাই তার সঙ্গে কথা বলে সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না।
জলবায়ু পরিবর্তন এবং প্রাণ ও প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী এক আলোচিত নাম গ্রেটা থানবার্গ। ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে জলয়বায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নাম লেখানো স্কুল ছাত্রী গ্রেটা পরিবেশ আন্দোলনকে দিয়েছেন অন্য এক রূপ। তার ডাকে সাড়া দিয়ে স্কুল শিক্ষার্থীসহ লাখ লাখ মানুষ জলবায়ু আন্দোলনে শরিক হয়েছে।
আরো পড়ুন: গ্রেটা থানবার্গকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা
পরিবেশ আন্দোলনে সামনে থেকে নেতৃত্বের স্বীকৃতিও পেয়েছেন গ্রেটা। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ২০১৯ সালের ‘পার্সন অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। পেয়েছেন বিকল্প নোবেল ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার।-রয়টার্স
ইত্তেফাক/এমআর