জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগদানকৃত সচিব শেখ ইউসুফ হারুনের বরণ ও সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ফয়েজ আহম্মদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান করা হয়।
এতে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী বিদায়ী সচিব ও নব নিয়োগপ্রাপ্ত সচিবকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
প্রতিমন্ত্রী এ সময় বিদায়ী সচিবের দক্ষতা, সততা, আন্তরিকতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। এছাড়া সদ্য নিয়োগপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুনও ভবিষ্যতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ