টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ব্যাট হাতে শুরুতে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায় মিরপুরে শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে খেলা একই একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন তামিম ইকবাল ও লিটন দাস। ৪ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। 

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

এর আগে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার ও মুস্তাফিজুর রহমান। 

ইত্তেফাক/কেআই