৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সাধারণ ছুটি

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের দিন। এদিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সব নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।'

আরও পড়ুনঃ বিএনপির ৫সহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ইত্তেফাক/নূহু