করিম বেনজেমা কমপক্ষে ২০২২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন। ফরাসি স্ট্রাইকারটি স্পানিশ ক্লাবটির সঙ্গে এ ব্যাপারে একমত হয়েছেন।
আরো পড়ুন : ২৫ বছর বয়সী যুককের প্রেমে পড়েছেন ম্যাডোনা!
গ্রীষ্মে দলবদলের সময় দুপক্ষের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে। বেনজেমার সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২১ সাল পর্যন্ত। সে হিসাবে তিনি কেবল এক বছরের জন্য মেয়াদ বাড়িয়েছেন।
সাম্প্রতিক মৌসুমগুলোয় ক্লাবে গুরুত্ব বেড়ে যাওয়ায় এই সময়ে তিনি বাড়তি বেতন পাবেন। বর্তমানে ৩২ বছর বয়সি বেনজেমা এক সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করতে চান না। বরং এ রকম চুক্তি ও অল্প অল্প করে বেতন বাড়িয়ে তিনি ক্লাবটিতে নিজের অবস্থান ধরে রাখতে চান। তা ছাড়া বর্তমান খেলোয়াড়দের মধ্যে তিনিই দলের সর্বোচ্চ গোলদাতা।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩ খেলায় ১৬ গোল করেছেন।
ইত্তেফাক/ইউবি