হংকংয়ে মানববন্ধন, ভালো কিছুর আশা চীনা প্রেসিডেন্টের

হংকংয়ে গতকাল বছরের শেষ দিনে গণতন্ত্রকামীদের বড়ো ধরনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শপিং মলের কাছ দিয়ে একটি র‌্যালিরও আয়োজন করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা ২০২০ সালেও বিক্ষোভ থেকে সরে না যেতে জনগণের প্রতি আহ্বান জানান। পুলিশ সতর্ক প্রহরায় ছিল। কর্তৃপক্ষ ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে আতশবাজির কর্মসূচি বাতিল করেছে আগেই।

আরো পড়ুন: ১৫ জানুয়ারি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : ট্রাম্প

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বার্ষিক ভাষণে আশা প্রকাশ করেছেন, হংকংয়ে ভবিষ্যতে ভালো কিছু হবে। তিনি বলেন, হংকংয়ে গত কয়েক মাসের ঘটনায় সবাই উদ্বিগ্ন। সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এমআর