ফ্রেঞ্চ সেন্ট্রাল ডিফেন্ডার জিন-ক্লেয়ার টোডিবোকে দলে নেবার ব্যাপারে বার্সেলোনার সাথে সমঝোতা হয়েছে এসি মিলানের। ইতালিয়ান গণমাধ্যম আজ এই তথ্য নিশ্চিত করেছে।
২০ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডার ২০ মিলিয়ন ইউরোতে মিলানে যোগ দিয়েছেন বলে সূত্রমতে জানা গেছে। ২০১৯ সালের জানুয়ারিতে ফ্রেঞ্চ ক্লাব টলুসে থেকে বার্সায় যোগ দিয়েছিলেন টোদিবো। কিন্তু কাতালান জায়ান্টদের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন।
বর্তমানে সিরি-এ লিগ টেবিলের ১১তম স্থানে রয়েছে মিলান। রেলিগেশন জোন থেকে তারা মাত্র ৭ পয়েন্ট দূরে রয়েছে।
ইত্তেফাক/এএম