দানি ওলমোকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক প্রস্তাব বার্সেলোনার

ডায়নামো জাগরেবের অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোকে দলে ভেড়াতে চাচ্ছে বার্সেলোনা। এ জন্য ক্রোয়েশিয়ান ক্লাবটিকে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ২১ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারের ব্যাপারে বার্সেলোনা যথেষ্ট আগ্রহী বলেই মনে হচ্ছে।

 

স্প্যানিশ ফুটবলভিত্তিক ম্যাগাজিন মার্কা’য় প্রকাশিত খবর অনুযায়ী, আগামী গ্রীষ্মে ওলমোকে দলে চায় বার্সেলোনা কিন্তু জানুয়ারিতে তার আসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

 

বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব খুব একটা মনঃপুত হয়নি ডায়নামোর। তবে বার্সেলোনা যে প্রস্তাব দিয়েছে সেটাও ক্রোয়েশিয়ান ক্লাবটির চাহিদা থেকে খুব বেশি দূরে নয়। এতেই ওলমোর প্রতি বার্সেলোনার আগ্রহ প্রকাশ পেয়েছে।

 

ইত্তেফাক/এএম