বাণিজ্য মেলায় সেলফি জোন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো ওয়ালটন ব্র্যান্ডের দুইটি প্রিমিয়ার প্যাভিলিয়ন মুখোমুখি তৈরি করেছে ধ্রুপদি ইমেজ। রয়েছে সেলফি জোন। মেলার সবচেয়ে বেশি উচ্চতার নান্দনিক ডিজাইনের দৃষ্টিনন্দন ঐ প্যাভিলিয়ন দুইটিতে সহস্রাধিক মডেলের ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছে ওয়ালটন।

তিন তলাবিশিষ্ট ওয়ালটনের প্যাভিলিয়ন দুইটির প্রতিটির আয়তন ৭ হাজার ৫০০ বর্গফুট করে। মেলার প্রধান ফটক থেকেই দর্শনার্থীদের চোখে পড়বে ২৬ এবং ২৯ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন দুইটি। দেশীয় শিল্প ও ঐতিহ্যর সঙ্গে সবুজকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি প্রবেশদ্বারে রয়েছে নান্দনিক টেরাকোটা বিভিন্ন ফ্লোরে যাতায়াতের জন্য থাকছে সুপরিসর লিফট। ওয়ালটনের তৈরি এই লিফট মেলায় প্রদর্শন এবং বিক্রি করা হবে। উভয় প্যাভিলিয়নের বাইরে মুখোমুখি স্থাপন করা হয়েছে বিশালাকার এলইডি টিভি। যেখানে ওয়ালটন পণ্যের অত্যাধুনিক উত্পাদন প্রক্রিয়া এবং করপোরেট ডকুমেন্টারি প্রদর্শিত হবে।

মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের জন্য ওয়ালটনের প্যাভিলিয়নে রয়েছে চমত্কার দুইটি সেলফি জোন। প্রয়োজনীয় তথ্য ও সেবা দিতে থাকছে হেল্প ডেস্ক। বিশ্বের বিভিন্ন দেশে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য রপ্তানিসংক্রান্ত তথ্য প্রদান এবং বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের তথ্য ও সেবা দিতে রয়েছে আন্তর্জাতিক ব্যবসা ইউনিট (আইবিইউ) কর্নার। করপোরেট ক্লায়েন্টদের জন্য আছে করপোরেট কর্নার। অনলাইন ক্রেতাদের সেবা দেবে ই-প্লাজা ডেস্ক। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, বাণিজ্য মেলায় প্যাভিলিয়নের ডিজাইন এবং অত্যাধুনিক পণ্যের সমাহার দেখে দর্শনার্থীরা আকৃষ্ট হবেন।

-প্রেস বিজ্ঞপ্তি