দোয়েল পাখির মেয়ে হবো
শাপলা ফুলের ছেলে
বাংলা মায়ের সবুজ মাঠে
ছুটবো ডানা মেলে।
হিজল বনের সবুজ টিয়ে
আমার হবে বোন,
চড়ুই পাখির বন্ধু হয়ে
রঙিন হবে মন।
পদ্মা নদীর মাঝি হবো
আরতো চাওয়ার নাই,
মরার পরে আবার যদি
নতুন জীবন পাই!
দোয়েল পাখির মেয়ে হবো
শাপলা ফুলের ছেলে
বাংলা মায়ের সবুজ মাঠে
ছুটবো ডানা মেলে।
হিজল বনের সবুজ টিয়ে
আমার হবে বোন,
চড়ুই পাখির বন্ধু হয়ে
রঙিন হবে মন।
পদ্মা নদীর মাঝি হবো
আরতো চাওয়ার নাই,
মরার পরে আবার যদি
নতুন জীবন পাই!