উত্তরে ভোট, দক্ষিণে ভোট,
ভোট নেই পুবে আর পশ্চিমে।
ভোটদাতাগণ ভালো করে জানে
ভোট দেব যাকে, তিনি যদি
মুঠি ভরে তুলে দেন টাকা
হোক গে সেলাই মেশিন, অথবা ছাতা
দিয়ে দেব একসাথে পাঁচ থেকে সাত খানা
আসব আমি আর আমার গৃহিণীসহ
হাড়কাঁপা এই পৌষের হিমে।
যদি কিছু নাই পাই
থাকব কাঁথার নিচে
যাব নাকো ভোট দিতে
উেকাচ যদি নাই পাই
দোষ হবে দুজনার শেষে,
কেঁদেকেটে বলে দেব মিছে
ভোটপ্রার্থীদের। হায় হায়,
একটু আগেই ছোটো মামা
গিয়েছেন চির অন্তিমে।