সরে দাঁড়ালেন ভেনাসও

অনুশীলনে ‘বিপর্যয়ের’ কারণে ভেনাস উইলিয়ামস আসন্ন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। বিশ্বের সাবেক ১ নম্বর নারী টেনিস খেলোয়াড়টি গতকাল বুধবার এ তথ্য জানান। এর আগে অ্যাশ বার্টি, ক্যারোলিনা প্লিসকোভা ও নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক এ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। ৬ জানুয়ারি টুর্নামেন্টটি শুরু হবে। সংগঠকরা জানিয়েছেন ড্র ঘোষণার আগে ভেনাসের জায়গায় কাউকে ‘ওয়াইল্ড কার্ড’ দেয়া হবে। সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস এক বিবৃতিতে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে অনুশীলন চলাকালে বিপর্যয়ের কারণে আমি ব্রিসবেন দিয়ে নতুন বছর শুরু করতে পারছি না। আমি নতুন বছরে অস্ট্রেলিয়ায় থাকার এবং সবাইকে অ্যাডেলাইডে দেখতে পাবো বলে আশা করছি ।’