ক্যাপশন নিউজ

আগের ম্যাচে শেষ সময়ের দুই গোলে লন্ডন ডার্বিতে আর্সেনালকে হারিয়েছিলো চেলসি। এবার শেষ সময়ে গোল হজম করে ব্রাইটনের কাছে পয়েন্ট হারালো চেলসি। প্রতিপক্ষের মাঠে গতকাল অধিনায়ক চেজার অ্যাজপ্লিকুয়েতার গোলে শুরুতে এগিয়েই গিয়েছিলো কোচ ফ্রাঙ্ক ল্যামপার্ডের শিষ্যরা। এরপর আরও গোটা চার সুযোগ পেয়েও সুযোগ নষ্টের খেসারত দিয়ে দলটি প্রথমার্ধ এই ব্যবধানেই শেষ করে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করা ব্রাইটন সফলতা পায় ৮৪ মিনিটে। আলিরেজা জাহানবখশের গোলে এক পয়েন্ট আর হতাশা নিয়েই মাঠ ছাড়ে চেলসি -ওয়েবসাইট