বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ১৭ মার্চ শুরু

জেলায় জেলায় আবারও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ১৭ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। ঐ দিনই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। গতকাল বাফুফের জরুরি সভা শেষে বোর্ড রুমেই ড্র অনুষ্ঠিত হয়েছে। ৯টি অঞ্চলে ৯টি ভাগে খেলা হবে। এর মধ্যে আটটি নদীর নামে অঞ্চল ঘোষণা করা হয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ?ব্র?হ্মপুত্র, চিত্রা ও সুরমা নদী ছাড়াও সেবা অঞ্চল নামে একটি গ্রুপ করা হয়েছে। প্রায় ১৩ বছর পর আবার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে।

চিত্রা অঞ্চলে পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল। সুরমা অঞ্চলে

নরসিংদী, চাঁদপুর, হবিগঞ্জ, বিবাড়ীয়া, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ। ব্রহ্মপুত্র অঞ্চলে ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর। বুড়িগঙ্গা অঞ্চলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, গোপালগঞ্জ। যমুনা অঞ্চলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি। শীতলক্ষ্যা অঞ্চলে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট চাঁপাইনবাবগঞ্জ। পদ্মা অঞ্চলে শরীয়তপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, নারায়ণগঞ্জ। মেঘনা অঞ্চলে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ। সেবা অঞ্চলে বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বোর্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।