‘মুজিববর্ষ ২০২০’ সালকে স্বাগত জানাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ব্যতিক্রমধর্মী নারী সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বর্ণাঢ্য এই আয়োজনের উদ্যোক্তা ছিল ‘স্বাধীনতা নারী শক্তি’ নামে একটি সংগঠন। র্যালি ও সমাবেশে সভাপতির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ এমপি বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের নারীদেরকে পুরুষ শাসিত সমাজের কাছ থেকে অধিকার আদায় করে নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, পতেঙ্গা থানার ওসি উত্পল বড়ুয়া, বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আলম, ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মো. আসলাম, ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল বারেক, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হোসেন মুরাদ, ‘স্বাধীনতা নারী শক্তি’ পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম প্রমুখ।