ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার বিক্রি বন্ধের দাবিতে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, ওয়েলফেয়ার এফোর্টসের (উই) শরিফা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালসহ অন্যরা বক্তব্য রাখেন।