পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমি আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় পুলিশ লাশটি থানায় নিয়ে আসে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের শহিদ সরদারের মেয়ে এবং মৌকরণ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে দুমকি থানা (ওসি) তদন্ত মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।