কিশোরগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও এস ভি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শহরের কালীবাড়ি ব্রিজ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিভাবক ও ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে। শফিকুল ইসলাম খান দোলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, মো. ওমর ফারুক, জেসমীন আরা, শফিকুল ইসলাম ফজল, মো. ফরিদউদ্দিন, নাদিরা আক্তার, রোজী হাসান প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।