পাথরঘাটায় আগুনে পুড়ল ২০ প্রতিষ্ঠান

বরগুনার পাথরঘাটা উপজেলায় আগুনে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ২০ দোকানের ১২টি পুড়ে গেছে, আর আটটি আংশিক পুড়ে যায়।