ভোলার লালমোহনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ফিরোজা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাতানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা সাতানী গ্রামের মোতাহারের স্ত্রী। ফিরোজার বাবা তাজল মাঝি জানান, রাতের কোনো এক সময় রান্নাঘরের চুলার পাশে আগুন পোহাতে গিয়েছিল ফিরোজা। এ সময় অসাবধানতাবশত তার কাপড়-চোপড়ে আগুন ধরে যায়। ফিরোজা মানসিক ভারসাম্যহীন থাকার কারণে সে চেঁচামেচি বা কান্নাকাটি করেনি। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।