ন্যাশনাল অগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি মত্স্যজীবীদের মধ্যে জাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার শিবগঞ্জ উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০ জন মত্স্যজীবীর মধ্যে জাল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।