নলছিটিতে যুবক অগ্নিদগ্ধ

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার কান্ডপাশায় মঙ্গলবার রাতে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে লিমন হোসেন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। লিমনের শরীরে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিত্সকরা। সে ঐ গ্রামের কালাম জোমাদ্দারের ছেলে। অপরদিকে গ্যারেজে থাকা  মোটরসাইকেল, ভ্যান, অটোটেম্পোসহ ২৫ গাড়ি পুড়ে ছাই হয়েছে। ঘণ্টাব্যাপী স্থায়ী হওয়া অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।